hello click

Wednesday, December 2, 2015

একটি কবিতা পরুন নাম "দুঃখ কর্ম"


স্বপ্ন হতে আসে সুখ
সুখের পরে দুখ
চিরে শান্তির বুক
সে তো বৃক্ষ মূক
যে করে হতাশার ভিক্ষা
বিস্মৃত কী হওনি তুমি
শয্যায় বসে দুঃখের ভূমি
সুখ তো দুখের কর্ম পরীক্ষা
আচারে তোমার শান্তির আহারে
দুঃখ তো তুল্য তুল্য ঝরে
ফল পেয়ে হাতে
চিন্তা কেন আঁতে
হারিয়ে গিয়ে বুদ্ধিশক্তি
ভুলে যাও প্রাণভক্তি
সহ্য সীমা পার
আসবে বার বার
কী আছে অধিকার
হত্যা নিজেকে তোমার
সে কী তোমার
ভাব মনে বার বার
চলো আবার হও উত্থিত
ভয়কে করে ভীত
শরীর মনের উজ্জল গগনে
ছেরে হতাশার মৃত ভবনে
ওঠ জ্বলে বজ্রের ন্যায়
করে দুঃখকে জয়
যেওনা বেঁচেও মরে
দেখবে স্বর্ণসুখ পরবে ঝরে ঝরে

No comments:

Post a Comment